‘সংস্কৃতির আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে’ এ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন কাপ্তাই সুরের ধারা পরিবারের মতবিনিময় সভা গতকাল বুধবার চন্দ্রঘোনার চম্পাঁকুড়ি খেলাঘর আসর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাপ্তাই সুরের ধারা পরিবারের উপদেষ্টা সদস্য অমল বিকাশ তঞ্চঙ্গা, কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, কাপ্তাই উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই আবৃত্তি একাডেমির সভাপতি সোহেল চৌধুরী খোকন, মারমা মহিলা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি নুম্যাইচিং মারমা। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সুরের ধারা সংগঠনের যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক।
বক্তারা বলেন, সুরের ধারা পরিবার প্রতিষ্ঠার পর থেকেই কাপ্তাই সাংস্কৃতিক অঙ্গণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে বেশ প্রশংসা অর্জন করেছে। আগামীতেও সংগঠনটি যেন আরও ভালো কাজ করতে পারে সেজন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।










