চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এই বিশেষ দিনে নার্সদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে দিনটি উদযাপন করা হয়।

গতকাল চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশিষ দত্ত, এবং অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, উপপরিচালক ডা. শাবানা সুলতানা ও সহকারী পরিচালক মোছাম্মৎ ইনসাফি হান্নাসহ সকল নার্সিং কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এরপর হাসপাতালের সহকারী পরিচালক মোছাম্মৎ ইনসাফি হান্না ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনী ও তার অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে নার্সদের পেশাগত কার্যক্রম তুলে ধরে একটি ভিডিওগ্রাফি উপস্থাপন করা হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধবান্দরবান বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন