নার্সদের দক্ষতা ও আন্তরিক সেবা উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল ভিত্তি

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের অনুষ্ঠানে ওয়াহিদ মালেক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক এবং অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক বলেছেন, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। নার্সদের দক্ষতা, মানবিকতা ও আন্তরিক সেবাই একটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল ভিত্তি। নার্সদের সম্মান ও উন্নয়ন নিশ্চিত করলেই একটি শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল এবং চিটাগং ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলাল উদ্দিন বলেন, নার্সরা শুধু স্বাস্থ্যসেবার অংশ নন, তারা রোগীর মানসিক শক্তি ও আস্থার অন্যতম উৎস। তাদের অবদান প্রতিটি সফল চিকিৎসাসেবার নীরব শক্তি।

চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী বলেন, চিকিৎসকদের দিকনির্দেশনার পাশাপাশি নার্সদের নিরলস সেবা রোগীর দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল নার্র্র্সিং কলেজের অধ্যক্ষ শামীমা আখতার, নার্সিং কলেজের শিক্ষকশিক্ষিকাবৃন্দ, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নার্সিং টিম এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে হাসপাতালের কর্মরত নার্স এবং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। নার্সিং শিক্ষার্থীদের শপথ পাঠ করান অধ্যক্ষ শামীমা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসক-নার্সদের মানবিক সেবা সুস্থ সমাজ নির্মাণে ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধনাট্যজন আতাউর রহমানের ইন্তেকাল