আল্লামা আজিজুল হক আল-কাদেরীর (রহ:) স্মরণে তালিমী জলসা

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:৩১ পূর্বাহ্ণ

পুরো বিশ্বে মুসলিম জাতি আজ নির্যাতিত। ফিলিস্তিন সহ অনেক দেশে মুসলমানরা রক্তাক্ত। আর আমরা এখনো বিভক্ত। সকল সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও রাষ্ট্রের জন্য কাজ করে এগিয়ে যেতে হবে এবং আগামী ১৬ মে ঢাকা প্রেস ক্লাব মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ইমামুল মুসলেমিন হযরত ইমাম আজম কনফারেন্সকে আজিমুশশান সফলতা করার লক্ষে সকল সুন্নী মুসলমানদের যোগদান কামনা করি। গত রবিবার আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া মহানগর শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রাম কোতোয়ালী টিএন্ডটি রোডস্থ খানকায়ে আজিজিয়া শরীফে সুলতানে বাংলা হযরত শাহ্‌ জালাল (রহ.)’র বার্ষিক উরশ শরীফ ও হযরত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ🙂 স্মরণে মাসিক ফাতেহা শরীফ মাহফিল তরিক্বতের তালিমী জলসা ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্‌ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি..) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ ইউছুফ বাহার যুক্তিবাদী, মাওলানা মুফতি মুহাম্মদ নেয়ামত উল্লাহ আলকাদেরী, মাওলানা মঈনুদ্দিন খান মামুন আলকাদেরী, মাওলানা এমরান হোসেন আলকাদেরীসহ অসংখ্য আলেম, ওলামা, পীর মাশায়েক বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুস্থদের মাঝে এ জে খান ফাউন্ডেশনের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধদ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ : সেতুমন্ত্রী