রিডার্স ইংলিশ স্কুলে বিশ্ব মা দিবস উদযাপন

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

রিডার্স ইংলিশ স্কুলের উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন গত রোববার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ সামসাত জাহানের সভাপতিত্বে এতে আলোচনায় বক্তারা বলেন , সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েরা যে ত্যাগ স্বীকার করেন, তার ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়। আজকের এই বিশেষ দিনে রিডার্স ইংলিশ স্কুলের পক্ষ থেকে সকল মায়েদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। সকল শিক্ষার্থীর কাছে আমাদের কামনা তোমাদের প্রতিটি ভালো কাজ এবং সাফল্যই হোক মায়ের জন্য শ্রেষ্ঠ উপহার। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশিশু যখন অমনোযোগী ও ডানপিটে
পরবর্তী নিবন্ধবান্ডেল রোডে ১০০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১