শিক্ষা ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা গত ৯ মে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপদেষ্টা শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাপ্টেন আতিক ইউ এ খান। বিশেষ অতিথি ছিলেন আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সহকারী পুলিশ সুপার পি বি আই, চট্টগ্রাম জেলা। অতিথি ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. মাহবুব আলম, রোটারিয়ান এস এম আজিজ, মো. মাহবুবুর রহমান সেলিম। উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ–সভাপতি ক্বারী মো. শেখ ফরিদ। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সিনিয়র সহ–সভাপতি হাজী আব্দুল লতিফ, সহ–সভাপতি মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গণী, নাসরিন আক্তার, মোতাহার হোসেন, মুকিম বিল্লাহ, শিক্ষক প্রিয়ঙ্কা চৌধুরী জুলি, ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২৫০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন মোহাম্মদ জিয়াউল করিম। প্রেস বিজ্ঞপ্তি।













