সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সিআরবি রক্ষা মঞ্চ। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে নেতৃবৃন্দ স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান। অন্যান্যদের মধ্যে ছিলেন ডাঃ ইমরান বিন ইউনুস, মোঃ বেলায়েত হোসেন, মোঃ শহিদুল ইসলাম রিপন, রনি ইসলাম, চিরন্তন চিরু, ফয়সল উদ্দিন নয়ন, এড. জিয়া হাবিব আহসান, বন বিহারী চক্রবর্তী, তাহমিদুল ইসলাম তামিম, সোহাইল উদ দোজা, মোঃ জিয়াউল হক খন্দকার, মোঃ জানে আলম, এম নুরুল হুদা চৌধুরী ও রিজওয়ানুর রহমান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













