জেএসইউএসের তামাকবিরোধী মানববন্ধন

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

তামাক বিরোধী নারী জোট ও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) যৌথ উদ্যোগে তামাকবিরোধী মানববন্ধন ও র‌্যালি গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে চেরাগী মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেএসইউএসর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে ও উপদেষ্টা সাঈদুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন,তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কার্যকর কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি একটি আন্তর্জাতিকভাবে অনুসৃত পদ্ধতি। কিন্তু বাংলাদেশের বর্তমান তামাক কর কাঠামো তামাক ব্যবহার কমাতে কার্যকর প্রভাব রাখতে পারছে না উপরন্তু বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং সহজলভ্য থেকে যাচ্ছে। বাংলাদেশে সিগারেটের চারটি স্তর থাকার ফলে সিগারেট ব্যবহারকারী সিগারেট ছেড়ে দেওয়ার পরিবর্তে তুলনামূলকভাবে কমদামি সিগারেট বেছে নেয়ার সুযোগ পাচ্ছে। আবার নিম্নস্তরের সিগারেট সহজলভ্য হওয়ার তরুণ ও স্বল্প আয়ের মানুষ সহজেই তামাকপণ্যে আসক্ত হচ্ছে। কার্যকর করারোপ করা হলে দেশে তামাকের ব্যবহার হ্রাস করা যেমন সম্ভব হবে তেমনি সরকারের রাজস্বও উল্লেখযোগ্য হারে বাড়বে। যার ফলস্বরুপ জনস্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব হবে। বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, ক্যাব ভাইস প্রেসিডন্টে এস এম নাজের হোসাইন, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, বিএনপি দেওয়ানবাজার ওয়ার্ড শাখার সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, উৎপল বড়ুয়া, লিটন চৌধুরী, মো. আলী শিকদার, সেলিম মো. সাইফুদ্দিন, নোমান ঊল্লাহ বাহার, সৈয়দ মিনহাজুল ইসলাম, ইয়াসিন আলী প্রমুখ। বক্তারা আগামীতে বাজেটে উচ্চকর বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র ও সমাজ থেকে তামাক ও সিগারেট জাতীয় পণ্যের অপব্যবহারের মাত্রা অনেকাংশে লাঘব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। র‌্যালিতে এনজিও প্রতিনিধি, শিক্ষক, তরুণ সমাজ, শিক্ষার্থী, নারীমুক্তি সঙ্গী দল, প্রতিবন্ধী ব্যক্তিদের এপেঙবডি ও সিবিওসহ গার্ল গাইডসের মেয়েরা অংশ গ্রহণ করেন। শেষে আগামী বাজেটে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি করে উচ্চ করারোপের জন্য অর্থমন্ত্রী বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে : মেয়র
পরবর্তী নিবন্ধশিক্ষা ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা