পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৩৬ তম একাডেমিক কাউন্সিলের সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় এ বছরের ৩য় সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল প্রোগ্রামের ফল ২০২৫ সেমিস্টার ও ফল ২০২৫ ট্রাইমেস্টারের চুড়ান্ত ফলাফল অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রী সম্পন্ন করা ৫৫২ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের সুপারিশ করা হয়। এছাড়া রিসার্চ সেলের প্রস্তাবিত ঝঃধঃঁঃব অনুমোদন ও ২ জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহাম্মেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. জহুরুল আলম, অধ্যাপক মো. বজলুর রহমান, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগীয় চেয়ারম্যানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।














