গাউছিয়া কমিটি চকবাজার থানার উদ্যোগে দুস্থ ও অজ্ঞাত পুরুষ ও মহিলা দাফনের জন্য বিভিন্ন মসজিদে কাফনের কাপড় প্রদানের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কাপাসগোলা জামতলা জামে মসজিদে কাফনের কাপড় বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন থানা আহ্বায়ক মো.আবু নাসের রনি, মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ মঞ্জুরুল আলম, পেশ ইমাম নেসার আহমেদ, মোয়াজ্জিন ফরিদ উদ্দিন, লায়ন মোরশেদুল হক, চকবাজার ওয়ার্ড সভাপতি হাজী এনাম, হাফেজ ওয়াহেদ, শওকত আলী বান্টু, আশরাফুল আলম, টিটু, আসলাম প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ চকবাজারসহ বিভিন্ন এলাকাবাসীকে দুস্থ ও অজ্ঞাত লাশ দাফন কাফনের কাপড়ের জন্য কাপাসগোলা জামতলা জামে মসজিদে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।













