প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম মঈনুল হক, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন ও মাস্টার্স প্রোগ্রাম কোঅর্ডিনেটর কোহিনূর আকতার, আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ, ব্যবস্থাপনা ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রাজিব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রহিমা বেগম, ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মোজাহিদ, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশাসনিক কো–অর্ডিনেটর কিংশুক ধর, মাস্টার্স প্রোগ্রাম কো–অর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কো–অর্ডিনেটর রেজাউর রহমান, কো–কারিকুলার অ্যাকটিভিটিস কোঅর্ডিনেটর মো. হাসান। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদারকরণ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











