দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি–বার্ষিক সম্মেলন গত ৮ মে দোহাজারীর চাগাচর নাথপাড়া কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভবতোষ শীলের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক পরিমল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন দিয়াকুল কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ।
উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন, মো. ইফতেখার উদ্দিন সুমন। প্রধান বক্তা ছিলেন, অলক কুমার দে। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, বিকাশ চন্দ্র দে।
স্বাগত বক্তব্য দেন, সমর ভট্টাচার্য্য। বক্তব্য দেন, রাজু দাশ, সন্তোষ চৌধুরী, টিটু দাশ, জনি পাল, রুবেল দাশ, দোলন কান্তি দে, নেপাল দাশ, প্রকাশ জলদাশ, পিন্টু নাথ, রাজু জলদাশ, হরিপদ নাথ, সুজিত কান্তি নাথ, মাস্টার মৃদুল কান্তি নাথ, দিপংকর পাল, গৌরাঙ্গ দে, দিলিপ দাশ, প্রণব দাশ, নরোতোষ শীল, সুভাষ শীল, মিলন ধর, বাবলা দত্ত, রুপন পাল প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন মাস্টার বিকাশ চন্দ্র দে।
এতে সর্বসম্মতিক্রমে পুনরায় দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের ভবতোষ শীলকে সভাপতি ও পরিমল নাথকে সাধারণ সম্পাদক এবং ধোপাছড়ি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের টিপু দে সভাপতি ও বাসুদেব ধর সাধারণ সম্পাদক করে (২০২৬–২৭) কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













