মায়ের স্নেহ আদর যত্নে
জীবন হলো ধন্য,
মায়ের মতো এই জগতের
হয় না কিছুই গণ্য ।
মায়ের কোলে জন্ম নিয়ে
প্রথম দেখি আলো,
যতোই তোমায় ভালবাসি
ঘুচে আমার কালো।
মাগো তুমি থাকলে পাশে
কিসের এত ভয়,
আসলে আসুক শত বাঁধা
ছিনে আনব জয়।
আমার মায়ের বড়ো স্বপ্ন
ছেলে থাকবে সুখে,
জ্ঞানী হয়ে দেশের দশের
দুঃখ দিবে চুকে।
জগৎ শ্রেষ্ঠ মানুষ হবো
তাই করেছি পণ,
মায়ের কাছে আমি যেন
একমাত্র ধন।









