দ্রুততম বালক জাওয়াত ও বালিকা প্রেমা

নতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম পর্ব । অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের ৭ম দিনে অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অ্যাথলেটিক্স ইভেন্টের আহবায়ক এম সরওয়ারুল আলম সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে ১০০ মিটার,২০০টার এবং দীর্ঘ লাফ এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬ এর চট্টগ্রাম পর্বে ১০০ মিটার দৌড়ে দ্রুততম বালক হওয়ার গৌরব অর্জন করেন বায়েজিদ শিক্ষা থানার প্রতিযোগী মোহাম্মদ জাওয়াদ কাদের। দ্বিতীয় স্থান অধিকার করেন পাঁচলাইশ শিক্ষা থানার মো. ওয়াকিল এবং তৃতীয় স্থান অধিকার করেন আনোয়ারার সাজ্জাদ হোসেন রাকিব।

বালিকা বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হন ফটিকছড়ি উপজেলার প্রেমা চৌধুরী। তিনি দ্রুততম বালিকার গৌরব অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন লোহাগাড়ার সুমাইয়া আকতার এবং তৃতীয় স্থান অধিকার করেন আনোয়ারার সাইফা সাকির ইমা।

বালকদের ২০০ মিটার দৌড়ে প্রথম হন বায়েজিদ শিক্ষা থানার প্রতিযোগী মোহাম্মদ জাওয়াদ কাদের.দ্বিতীয় হন মিরসরাইয়ের মো. আবু সুফিয়ান আলিপ,তৃতীয় স্থান অধিকার করেন লোহাগাড়ার মোস্তাজি খান সিদ্দিকী।

বালিকাদের ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন লোহাগাড়ার সুমাইয়া আকতার, দ্বিতীয় স্থান অধিকার করেন মেঘা বড়ুয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন বোয়ালখালীর জান্নাতুন মাওয়া।

বালকদের দীর্ঘ লাফে প্রথম হন পাহাগড়লীর ওবায়দুল হক ভুইয়া,দিদ্বতীয় হন পাহাড়তলীর মো. সাফওয়ান নাহিয়ান এবং তৃতীয় হন পাঁচলাইশ শিক্ষা থানার এম এম আবরার।

বালিকাদের দীর্ঘ লাফে প্রথম হন আনোয়ারার সুনাইনা ইসলাম, দ্বিতীয় হন হাটহাজারীর তানজিনা নূর আকিবা এবং তৃতীয় হন পটিয়ার বিদ্যা দাশ।

সিজেকেএস মিলনায়তনে দাবা, সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট ও সিজেকেএস সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়।

দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চারটি ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, চট্টগ্রাম মোহাম্মদ মাসুদ আলম ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তাঁরা নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল ধারায় সম্পৃক্ত রাখার গুরুত্বারোপ করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন।

এদিক আজ শনিবার নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের ফুটবল ও ক্রিকেট ইভেন্টে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে বালক ও সাগরিকা আন্তর্জাতিক স্টেডিয়াম সংলগ্ন মাঠে বালিকা ইভেন্টের ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হবে। দুই ইভেন্টের ফাইনাল খেলা শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মোমিনুল-শান্ত
পরবর্তী নিবন্ধমুশফিককে পেছনে ফেলে রেকর্ড সেঞ্চুরি শান্তর