পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবলের ফাইনালে রাঙ্গুনিয়া অলস্টার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রাঙ্গুনিয়া অলষ্টার এসসি। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় সেমিফাইনালে রাঙ্গুনিয়া অলষ্টার এসসি ২১ গোলে সীতাকুন্ড তুফাজ্জল আহমদ এসসিকে পরাজিত করে। প্রথমার্ধে প্রথম গোল করেন রাঙ্গুনিয়ার অজান্ত ()। এরপর সীতাকুন্ডের রাব্বি দূরপাল্লার শটে খেলায় সমতা আনেন ()। দ্বিতীয়ার্ধে সীতাকুন্ডের গোলরক্ষক রাইসুলের ভুলে রাঙ্গুনিয়ার মিজান গোল করেন ()। পরে উভয় দলের খেলোয়াড়রা বেশকটি গোল করার সুযোগ পেলেও ব্যর্থ হন। ফলে ঐ স্কোর লাইনেই খেলা শেষ হয়।

খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন রাঙ্গুনিয়ার মিজানুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন এম..মান্নান শিমুল, ইদ্রিস চৌধুরী অপু, আজিজুল হক, শাকিল, জাহাঙ্গীর, মফিজ, জাবেদ, সায়েম, রাশেদ, মিনহাজ, বাবু, শহিদ, বিজয়, নওশাদ, মিসবাহ, হাবিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি নিয়ে আশাবাদী হামজা
পরবর্তী নিবন্ধএপ্রিল সেরার দৌড়ে বাংলাদেশের রানা