হাটহাজারীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরু’র উদ্যোগে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সপ্তাহব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে হাটহাজারী সরকারি কলেজ, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের থ্যালাসেমিয়া কী, কেন হয় এবং প্রতিরোধের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ক্যাম্পেইনে এ সময় উপস্থিত ছিলেন কামরুল হাসান সাঈদ, এস.এম সালিম সাদমান তানিম, রিয়াদুল ইসলাম সাফি, সাফায়াত হোসেন, আরিক তাহসিন খান, শাহাদাত রিমন, ইকবাল হাসান সামির, এম এস আলী, ফয়সাল বিন ফয়েজ, আসমা নুর হুসনা শায়লা, নুসাইবা রশিদ, আফিয়া ইবনাত চৌধুরী ও এস.এম সামি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসার সভা
পরবর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়ল ৬ পরিবারের বসতঘর