পটিয়া এবিটস গোল্ডকাপ ফুটবলের সেমিতে আজ মুখোমুখি রাঙ্গুনিয়া-সীতাকুন্ড

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করতে সেমিফাইনালে মাঠে নামছে রাঙ্গুনিয়া অলষ্টার এফএ বনাম সীতাকুন্ড সোনাইছড়ি এফসি। আজ শুক্রবার বিকেল ৩টায় পটিয়ার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। উভয় দলেই দেশী বিদেশী খেলোয়াড়রা অংশ নিচ্ছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু আশা প্রকাশ করেন সেমিফাইনালের এই খেলাটি জমজমাট হবে এবং দর্শকদের আকাঙ্খা পূরণ করবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আসছেন পিসিবি প্রধান
পরবর্তী নিবন্ধআবাহনীর টানা দ্বিতীয় হার মোহামেডানের জয় অব্যাহত