পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভী বাংলাদেশে আসছেন। বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম দিনে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট আজ শুক্রবার শুরু হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে নকভী আসছেন। তবে পিসিবি প্রধান একা নন, তার সঙ্গে ১০/১২ জনের বহর থাকার কথা। বিসিবি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি চেয়ারম্যানের এই সফরের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।












