কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর কাটিরহাট বাজারে গত মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। অভিযান কালে রাহুল মেডিকেল নামক একটি ঔষধের দোকানের আবর্জনা রাস্তায় ফেলে নালা ভরাট ও দোকানের লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযানের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অভিযানের সময় বাজারের বিভিন্ন ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের নিয়ে পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান করেছেন। এই সময় ব্যবসায়ীদের নিজেদের দোকানের আবর্জনা যথাযথ ব্যবস্থাপনা ও ড্রেন পরিষ্কার রাখতে সচেতন করা হয়েছে। অভিযান কালে রাহুল মেডিকেল হল নামক ফার্মেসিতে আবর্জনা রাস্তায় ফেলে নালা ভরাট, লাইসেন্স না থাকা ও অন্যান্য অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ।

পূর্ববর্তী নিবন্ধআমার দেখা সুবর্ণভূমি
পরবর্তী নিবন্ধইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ