প্রাণের ঠাকুর রবি

সুজন দাশ | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

প্রাণের ঠাকুর রবি

আঁকো নিখুঁত ছবি

ভাব সাগরে দেয় এসে তা দোলা,

কাব্য কথা গানে

সুর তুলে যায় প্রাণে

বইতে থাকে মুক্ত বায়ু খোলা।

শুভ চিন্তাও বোধে

টানো আলোর রোদে

রুচির ঘরে শুচির প্রলেপ মাখে,

অমৃতময় বাণী

মুচায় মনের গ্লানি

ভেদ কালিমা অজ্ঞটাকে ঢাকে।

পূর্ববর্তী নিবন্ধখান বাহাদুর বদি আহমদ চৌধুরী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন
পরবর্তী নিবন্ধমায়ের কথা