প্রীতিলতা সাহস ও আত্মত্যাগের প্রতীক

আলোচনা সভায় এনামুল হক এমপি

| বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ আসনের সংসদ সদস্য এনামুল হক বলেছেন, অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রীতিলতার আদর্শে উজ্জীবিত হবে তরুণ প্রজন্ম। গতকাল মঙ্গলবার পটিয়ার ধলঘাটস্থ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতার ১১৬তম জন্মদিবস স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, বিএনপি নেতা একেএম জসীম উদ্দিন ও মঈনুল আলম ছোটন, ছাত্রদল নেতা লায়ন সন্তোষ নন্দী, আবুল বশর চৌধুরী, মো. শফিউল আলম বাদশা, রিয়াজ ওয়াইজ, রকিবুল আলম চৌধুরী, তাপস কুমার দে, মো. সোলায়মান বাদল, মো. নাজিম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন প্রীতিলতা ট্রাস্টি বডির সদস্য মোহাম্মদ আলী, ট্রাস্টি অরুন বিকাশ চৌধুরী, রঘুনাথ চক্রবর্ত্তী, কৃষ্ণা চক্রবর্ত্তী, শিশু কাননের প্রধান শিক্ষক চন্দন দাশ, রূপশ্রী চক্রবর্ত্তী, মঞ্জু রায়, শিপ্রা দে, প্রিয়া বিশ্বাস, সুলতানা রাজীয়া, সুপ্তা দাশ, সুমি নাথ, লাবনী দাশ, সংগীত শিক্ষক বরুণ পালিত ও বাচ্চু পালিত প্রমুখ। এর আগে ট্রাস্ট প্রাঙ্গণে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন প্রধান অতিথি এনামুল হক এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সকালে লায়ন্স ক্লাব অব চিটাগং খাতুনগঞ্জ এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও ইন্সটিটিউটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। এছাড়াও দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মোমবাতি প্রজ্জ্বলন, প্রীতিলতার জন্মভিটায় ও আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, কবিতা পাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমাঠপর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ