নতুন কুঁড়ি স্পোর্টসে দ্বিতীয় দিনের ফলাফল

ফুটবল-কাবাডি এবং ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

১২১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম পর্বে গতকাল রোববার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন থানার বালকবালিকারা গতকাল তিনটি ইভেন্ট ফুটবল, কাবাডি এবং ক্রিকেট প্রতিযোগতায় অংশ নেয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালকদের ৪টি এবং বালিকাদের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালকদের বিভাগে আনোয়ারা ৪১ গোলে রাউজানকে, সীতাকুন্ড ৩০ গোলে বায়েজিদ শিক্ষা থানাকে,হাটহাজারী ৪০ গোলে কর্ণফুলীকে, বাঁশখালী ৪৩ গোলে মীরসরাইকে পরাজিত করে। বালিকা বিভাগে রাউজান ৩২ গোলে আনোয়ারাকে,সীতাকুন্ড ৬০ গোলে বায়েজিদকে, মীরসরাই ৩০ গোলে বাঁশখালীকে পরাজিত করে। কর্ণফুলী অনুপস্থিত থাকায় হাটহাজারীকে বিজয়ী ঘোষণা করা হয়। ফুটবল ইভেন্টে বালকবালিকাদের খেলা ৯ মে পর্যন্ত চলবে।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কাবাডি ইভেন্টে বালকদের ৮টি এবং বালিকাদের ৮টি খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে হাটহাজারী ২০০০ পয়েন্টে পাঁচলাইশকে, বোয়ালখালী ২৪২৩ পয়েন্টে বায়েজিদ শিক্ষা থানাকে,পাহাড়তলী শিক্ষা থানা ৩৪৩১ পয়েন্টে পটিয়াকে,বাঁশখালী ৩২০৩ পয়েন্টে কর্ণফুলী শিক্ষা থানা থানাকে,কর্ণফুলী ২৪১৫ পয়েন্টে মীরসরাইকে,হাটহাজারী ১৮০৯ পয়েন্টে রাঙ্গুনিয়াকে,সীতাকুন্ড ২৭২৪ পয়েন্টে আনোয়ারাকে,ফটিকছড়ি ২৫১৮ পয়েন্টে লোহাগাড়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠে। কাবাডিতে বালিকাদের বিভাগে পাঁচলাইশ শিক্ষা থানা ২৭০৭ পয়েন্টে হাটহাজারীকে,বোয়ালখালী ৪৭১৯ পয়েন্টে বায়েজিদ শিক্ষা থানাকে,পটিয়া ২৭১৩ পয়েন্টে পাহাড়তলী শিক্ষা থানাকে, বাঁশখালী ১৪১০ পয়েন্টে কর্ণফুলী শিক্ষা থানাকে এবং কোতোয়ালী শিক্ষা থানা ২০০০ পয়েন্টে মীরসরাইকে,পাঁচলাইশ শিক্ষা থানা ২৮০৫ পয়েন্টে রাঙ্গুনিয়াকে,সীতাকুন্ড ১৮১১ পয়েন্টে আনোয়ারাকে এবং ফটিকছড়ি ১৪১০ পয়েন্টে লোহাগাড়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠে। বালকবালিকা বিভাগে কাবাডি ইভেন্ট ৫ মে পর্যন্ত চলবে।

সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলা সম্পন্ন হয়। গতকাল লোহাগাড়া বোয়ালখালীকে,চন্দনাইশ কর্ণফুলীকে, রাঙ্গুনিয়া পটিয়াকে এবং ফটিকছড়ি সাতকানিয়াকে পরাজিত করে। বালিকা বিভাগের খেলা সাগরিকার মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলায় বোয়ালখালী লোহাগাড়াকে,কর্ণফুলী চন্দনাইশকে, পটিয়া রাঙ্গুনিয়াকে এবং ফটিকছড়ি সাতকানিয়াকে পরাজিত করে। আগামী ৯ মে পর্যন্ত বালকবালিকা বিভাগে ক্রিকেট ইভেন্টের খেলা চলবে।

পূর্ববর্তী নিবন্ধবাফুফেকে চট্টগ্রামসহ তিনটি স্টেডিয়াম দেয়া হচ্ছে
পরবর্তী নিবন্ধআবৃত্তিযোগের আবৃত্তি সন্ধ্যার দ্বিতীয় পর্ব