সিডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনে ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সিডিএ। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য ও প্রধান নগর পরিকল্পনাবিদ মো. জামিলুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজিএম সেলিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক রাজিব দাশ, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, অর্থ ও হিসাব রক্ষণকর্মকর্তা আনিসুল হক পাটওয়ারী, অথরাইজড অফিসার২ মো. তানজিব হোসেন, অথরাইজড অফিসার১ কাজী কাদের নেওয়াজ, উর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরীসহ সিডিএর কর্মকর্তা ও কর্মচারীগণ। এসময় বক্তারা বৃক্ষরোপণের পাশাপাশি গাছের চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর সিডিএ চেয়ারম্যান গুরুত্বারোপ করেন। তিনি চারাগুলো পরিপূর্ণ বৃক্ষে পরিণত না হওয়া পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধমজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান