কিউসি গ্রুপের সাবকে পরিচালক শিল্পোদ্যোক্তা সাইফুদ্দিন কাদের চৌধুরী ছিলেন একজন জনদরদী। তিনি নীরবে–নিভৃতে দানশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাইফুদ্দিন কাদের মানবতার মুক্তির দিশারি ছিলেন। তিনি দানশীলতার মাধ্যমে বেঁচে আছেন চট্টগ্রামবাসীর হৃদয়ে। গত বুধবার বিকালে রাউজান পৌরসভার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক। উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ জাবেদ, মো. সবিন, রাউজান কলেজ ছাত্রদল নেতা ইয়াকুব উদ্দীন আরিফ, মো. রিপন, রিমন, ইসতি সাজ্জাদ, জুনু, ছোট ইমন, মো. বাবু, আলমগীর, জুবায়ের, সামিম, তুহিন, আশিক, শাকিল, নাইয়ুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













