পটিয়ায় সাবেক চেয়ারম্যান জসিম জামিনে মুক্তি

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১২:০৬ পূর্বাহ্ণ

পটিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেয়ে বের হয়েছেন।

উল্লখ্যে, ২০২৫ সালের ১২ জুলাই রাত এগারোটার দিকে চট্টগ্রাম মহানগরের ২নং গেট এলাকা থেকে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।

তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

কচুয়ায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়ায় জানান, একাধিক মামলায় তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ত্র বেচাকেনার অভিযোগে ৩ জন গ্রেপ্তার