বৈশাখ উৎসব

মো.আশতাব হোসেন | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

আম কাঁঠালের সুবাস নিয়ে

বৈশাখ ফিরে এলো,

বনে বনে মৌমাছি সব

খবর শুনতে পেলো।

গানে গানে তাইতো তারা

করছে বৈশাখ বরণ,

লুকিয়ে থাকা কাঁঠবিড়ালি

নাচছে তুলে চরণ।

খোকা খুকি বেজায় খুশি

খবর শোনার পরে,

বৈশাখ উৎসব মেলায় যাবে

কেবা রাখে ধরে।

মেলা থেকে কিনবে তারা

খেলনা হরেক রকম,

নাগর দোলায় দুলে খাবে

হাওয়ায় ভাজা চমচম!

পূর্ববর্তী নিবন্ধপ্রাণের বৈশাখ
পরবর্তী নিবন্ধগরমের ঠাঁট