বোয়ালখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও উপজেলা ছাত্রশক্তির সার্বিক সহযোগিতায় গতকাল বোববার গোমদন্ডী পাইলট স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ সেবা ক্যাম্পেইন সম্পন্ন হয়। তীব্র তাপদাহের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পেইনে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শরবত ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী ফয়সাল বিন রায়হান এবং উপজেলা সদস্য এনামুল হক খান ফাহিম, উপজেলা ছাত্রশক্তির সংগঠক মাহিন, আলিফ, সায়েদ, নিহাল, সায়েম ও আয়াত। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সাইফ বিন ইব্রাহিম বলেন,
তীব্র তাপদাহে শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্টের কথা বিবেচনা করেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। তাদের একটু স্বস্তি দিতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। ছাত্রশক্তি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি।














