আল্লামা রুমি (রা.) দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর নোয়াগাও আল্লামা রুমি (রা🙂 দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাদ্রাসা প্রাঙ্গনে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সামশুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. হারুন মাতব্বর। উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল মাবুদ। মো. আবদুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম, মো. হারুন, মো. আলম, মো. হোসাইন সওদাগর, ইঞ্জিনিয়ার মো. সাঈদুল হক, মো. সিরাজ, প্রবাসী মো. জাহেদ, মো. নাছির, মো. মুজিব, মো. আলম, মো. কামাল প্রমুখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তামিম-অমিত