রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা শিশুমেলা মডেল স্কুল মাঠে গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে বালিকাদের ফাইনাল খেলায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের গজালিয়া আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে বিআইজেড এইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালকদের ফাইনাল খেলায় রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪০ গোলে ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রানী গোপ। শিক্ষক এম. মোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উত্তরজেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, মো. আইয়ুব, শিক্ষা অফিসার আব্দুল মোহাইমিন, লতিকা রত্নম মান্না, সুব্রত কুমার হাজারী, বিকাশ ধর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান বীচ গেমস কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ পদক
পরবর্তী নিবন্ধআল্লামা রুমি (রা.) দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ