স্কুলভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এফসি গোসাইলডাঙ্গা ইউনাইটেডের পক্ষ থেকে নগরীর ৩৬নং ওয়ার্ডে অবস্থিত সারদেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল জার্সি উপহার দেয়া হয়েছে। সমপ্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক রাজীব দাশ চৌধুরীর উপস্থিতিতে ক্লাবের প্রতিনিধিরা শিক্ষার্থীদের হাতে জার্সিগুলো তুলে দেন। অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সজীব ঘোষ সাজু ও রতন দে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সজীব বিশ্বাস। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসি গোসাইলডাঙ্গা ইউনাইটেডের সদস্য সুমন দত্ত, বিধান দে, পাপন দাশ, অর্ক দে, মির্জা ইমন, সুরেশ চৌধুরী, বিবেক দে, প্রান্ত চৌধুরী, আকাশ দে, ইমন মজুমদার, অয়ন দে।













