বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির অনুশীলন ক্যাম্প উদ্বোধন

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বিভাগীয় একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির অনুশীলন ক্যাম্প গতকাল রোববার সকাল ১০টায় কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ফুটবলার মো. মোস্তাফিজুর রহমান মিন্টু। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. আকবর আলী, ক্রীড়া সম্পাদক মো. সেলিম, চট্টগ্রাম সন্দ্বীপ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মহসিন আলী বাদশা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ২ ঘণ্টার নিচে দৌড়ে প্রথম ম্যারাথন জিতলেন কেনিয়ার সাওয়ে
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জার্সি উপহার দিল গোসাইলডাঙ্গা ইউনাইটেড