বিভাগীয় একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির অনুশীলন ক্যাম্প গতকাল রোববার সকাল ১০টায় কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ফুটবলার মো. মোস্তাফিজুর রহমান মিন্টু। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ–সভাপতি মো. আকবর আলী, ক্রীড়া সম্পাদক মো. সেলিম, চট্টগ্রাম সন্দ্বীপ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মহসিন আলী বাদশা প্রমুখ।













