চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকার বৃহস্পতিবার লেনদেন হয় ২১.৫৬ কোটি টাকা। ১,৯৩৩টি লেনদেনের মাধ্যমে মোট ৭৫.২০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৩১.৭২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৩.৬২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.০৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,২১৭.২৬। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৯,১১৫.৮৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৭১,৯০১.৮২ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৬টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, দাম কমেছে ১০৩টি আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।








