চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৭.৫২ কোটি টাকা। মোট ২,১৬৫টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৫৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬০.৩৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৭৯৬.৭২ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১০.২১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৬.২৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৩৩.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,২১৭.২৬।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৫,০৭৩.২২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৮,৯০১.৮২ কোটি টাকা। সিএসইতে ৬২৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩০টির। এর মধ্যে দাম বেড়েছে ১১০টির, দাম কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।









