চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান খালা–নালা পরিষ্কার কার্যক্রম মনিটরিংয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চসিকের ৯ জন ম্যাজিস্ট্রেটকে এ মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ বিষয়ে গতকাল বুধবার অফিস জারি করেন।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন মো সোয়েব উদ্দিন খান, উম্মে কুলসুম, অভিষেক দাশ, প্রণয় চাকমা, চৈতী সর্ববিদ্যা, মো. সাবি্র রহমান সানি, রক্তিম চৌধুরী, মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ও মৌমিতা দাশ। তারা কোন ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সেটাও নির্ধারণ করে দেওয়া হয়।











