বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। খবর বিডিনিউজের। এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য দিয়েছেন।













