দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীণদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

দক্ষিণ হালিশহরে নবীনপ্রবীণদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এলিট হলে গতকাল শনিবার সকালে আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবু ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবন বীমা কোম্পানির সাবেক ডিজিএম শিক্ষাবিদ মোঃ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শ্রমিক নেতা সংগঠক মোঃ ইসহাক, উদ্দোক্তা আলহাজ্ব আব্দুল মালেক সুলতানা, আলহাজ্ব মোঃ আলী কন্ট্রাক্টর, সমাজ সেবক জালাল উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মোঃ সোলায়মান মাস্টার, এডভোকেট মোঃ শাহেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন মোঃ শফিউল আলম ও ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উদযাপন কমিটির মোঃ শফি, শিক্ষক রিদুয়ানুল বারী, মোঃ ইউনুছ, হাফেজ মোঃ বখতিয়ার উদ্দিন, আব্দুর রহমান টিপু, মোঃ রাকিন উদ্দিন, মোঃ জামসেদ হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ৩৯নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সংগঠক ও সমাজসেবীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। শেষ এক প্রীতি ভোজের মাধ্যমে আয়োজনের সফল সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসে যুব ইউনিয়নের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা