মাননীয় ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল মহোদয় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা চট্টলাবাসী খুব বেশি আনন্দিত আপনার এই মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার জন্য। আপনার কাছে আমাদের বিনীত আবেদন আজ প্রায় ১৩ থেকে ১৪ বছর ধরে আমরা পতেঙ্গার ৩৯নং ওয়ার্ডের ২০০ থেকে ২৫০ পরিবার ভূমি ক্ষতিপূরণের টাকা পাইনি। এল এ শাখার কর্মকর্তারা একেকবার একেক রকম কথা বলে। অথচ এলাকায় কোনো জায়গা ক্রয়/বিক্রয় করলে কোনো সমস্যা হয় না। কিন্তু এল এ শাখা কোনো জায়গা হুকুম দখল করলে মানুষ হয়রানির শিকার হয়। বছরের পর বছর বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়। আমরা স্বামী হারা। কিভাবে কষ্টে দিন কাটাচ্ছি আমরাই জানি। এল এ শাখার কর্মকর্তাগণ আমাদের কিভাবে হয়রানি করছে আমরা আপনাকে জানাতে চাই। আপনি যদি একটি গণশুনানির ব্যবস্থা করেন আমরা খুবই উপকৃত হবো। শুধু আমরা নই আরও বহু মানুষ এই গণশুনানিতে অংশ নিবে। মানুষ সেবা পাবে। এল এ শাখার কর্মকর্তাদের হয়রানি বন্ধ হবে। মাননীয় প্রতিমন্ত্রী মীর হেলাল আপনাকে আবারও ধন্যবাদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষে
খতিজা খাতুন, কামরুন নাহার, শিউলি বেগম।














