মাটিরাঙায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের লাইটার পাড়া এলাকায় পুকুরে ডুবে মো. ফাহিম () নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। সে প্রবাসী মো. ওসমান গনির ছেলে।

স্বজনরা জানায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় ফাহিম। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি ফাহিমকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে সিনার্জি মাগাজিনের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধফুটন্ত কিশোর সংঘের জেলা লিগ্যাল এইডের উদ্বুদ্ধকরণ সভা