শাহ আমানত বিমানবন্দরে ৩১৫ কার্টন সিগারেট জব্দ

যাত্রীর ব্যাগেজ তল্লাশি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্য থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। গতরাত পৌঁনে দশটা নাগাদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স এবং কাস্টমস শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো জব্দ করে। রাকিবুল ইসলাম (পাসপোর্ট নংএ ০৩২২৯৩৪৮) নামের ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৩১৫ কার্টন সিগারেট পাওয়া যায়। ওই যাত্রীর বাড়ি নওগাঁর রানীনগরে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইট নম্বর জি৯৫২০ চট্টগ্রামে অবতরণ করার পর উক্ত যাত্রী বের হয়ে যাচ্ছিলেন। পরে তার লাগেজ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এনএসআই, কাস্টমস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমিলন কান্তি দে যাত্রাজগতের কিংবদন্তিতে পরিণত হয়েছেন
পরবর্তী নিবন্ধজামেয়া মাদরাসা অ্যালামনাইয়ের অনলাইন রেজিস্ট্রেশন শুরু