রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা নিবাসী মোহাম্মদ মিয়া সওদাগরের দ্বিতীয় সন্তান হাজী নুরুল ইসলাম (৬৮) বিগত ১৮ মার্চ সন্ধ্যায় হৃদরোগজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। তিনি হাজিপাড়া মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, রাঙ্গুনিয়া ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী নাতি–নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আমেরিকা প্রবাসী জমির উদ্দিন চৌধুরী, এনাম চৌধুরী, মাহবুব আলম চৌধুরী, সাহেদ আহমদ চৌধুরী ও আমীর খসরু ও কমফ মুহাম্মদ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।













