চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীর মাতা মর্তুজা বেগম চৌধুরী (৬৫) গত ৩০ মার্চ রাত ১২টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাইজউন)। তিনি বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের হায়দার আলী চৌধুরী বাড়ি নিবাসী ডা. মহসিন চৌধুরীর সহধর্মিণী। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ২ কন্যা, নাতি–নাতনিসহ অনেক আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে কাথরিয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
এদিকে কায়েস চৌধুরীর মাতা মর্তুজা বেগম চৌধুরীর ইন্তেকালে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সজল হোড়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।













