সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

রোববার (২২ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার। এছাড়া, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়ার কাজ কথা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল সুমন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সাবেক প্রভিসি মশিউর মৌলা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, পেকুয়াচকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোসেন, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষক মারুফা দিদা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জিএমসি’র পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলী আহসান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন, জিএমসির সাবেক শিক্ষক রুহুল আমিন, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এজেএম গিয়াস উদ্দিন চৌধুরী, জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী। এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস, পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, সহ সভাপতি মাফুজুল হক, মুজিবুল হক চৌধুরী, বেলাল উদ্দিন, এড. আব্দুল মান্নান, নাসির উদ্দিন, এড. মো: মোহাম্মদ ইউনুস, এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: সাজ্জাদুল হক, দপ্তর সম্পাদক শাহেদ উল্লাহ সিদ্দিকী, প্রাক্তন শিক্ষার্থী আছিফ খালেদ, এলামনাই এসোসিয়েশনের সদস্য সোলতানা কবির সাথী প্রমুখ। আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা উদযাপন পরিষদের আহবায়ক ডাঃ মুজিবুর রহমান। আলোচনা সভা শেষে এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলায় এসোসিয়েশনের সদস্য, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিবৃন্দের মাঝে মেজবানি খাবার পরিবেশন করা হয়। পরে এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: সাজ্জাদুল হক ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মনমাতানো গান পরিবেশন করেন চট্টগ্রাম থেকে আগত জনপ্রিয় শিল্পী, স্থানীয় ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয় কাংখিত র‌্যাফেল ড্র।

এতে প্রথম পুষ্কার ৪২” এলইডি টিভি পেয়ে বিজয়ী হন জিএমসি ইনস্টিটিউশনের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আকলিমা ফেরদৌসী পলি, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মো: ফারক। এছাড়া আকর্ষণীয় র‌্যাফেল ড্রতে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত হন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সহধর্মিণী মাহবুবা সোলতানা শিউলী। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা জমায়েত হয়ে স্মৃতিচারণমূলক আড্ডায় মেতে উঠেন।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধদিনের গল্প লিখবেন মুক্তিযোদ্ধারা
পরবর্তী নিবন্ধআইপিএলের ১৯তম আসর আজ শুরু