২৩নং ওয়ার্ডের আওতাধীন পশ্চিম সুপারি ওয়ালা পাড়া, বউবাজার, বংশাল পাড়া এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। জব্বার বাড়ি, গনি বাপের বাড়ি, সোবাহান ফকিরের বাড়ি, বালি বাপের বাড়ি, ফোরহান সওদাগরের বাড়ি, সারেং বাড়ি, এমদাদ বাবুর্চির বাড়ি, ফোরকান আলীর বাড়ি, ইদ্রিস সদাগরের বাড়ি, এলাহি বক্সের বাড়ির সর্বস্তরের মানুষের সাথে এ মতবিমিয় অনুষ্ঠিত হয়।
এ সময় নিয়াজ মোহাম্মদ খান বলেন, বর্তমান জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের আমাদের সকলকেই তাঁকে সহযোগিতা করে বিশ্বের মঞ্চে বাংলাদেশকে একটি স্বনির্ভর শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সংগঠক মোঃ রফিক মেম্বার, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, সুফি মোহাম্মদ ইব্রাহিম, আমির উদ্দিন বাবুল, মোঃ শাহজাহ, আব্দুল করিম সেলিম, বাদশা সিদ্দিকী, সালেহ আহমদ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আজিজ, হাজী ইসমাইল, মোহাম্মদ জাহিদ, হাজী আব্দুল করিম, মোহাম্মদ দেলোয়ার, মোঃ ইউনুস, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রনি, মোহাম্মদ আজিজ, শাহাদাত। প্রেস বিজ্ঞপ্তি।












