নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রতিষ্ঠানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
চট্টগ্রাম ওয়াসা : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ০৯–০০ ঘটিকায় প্রধান কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল এবং সকাল ১০–০০ ঘটিকায় প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর আলোচনা সভা। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সভায় চট্টগ্রাম ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনাকালে বক্তারা মহান বিজয় দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন। জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা এর সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, উপ–ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/অর্থ), সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মহানগর গণসংহতি আন্দোলন : শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংহতি আন্দোলন (জিএসএ) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২৬ মার্চ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক চিরন্তন চিরু, নির্বাহী সমন্বয়ক মোর্শেদ আলম, যুগ্ম সমন্বয়ক শহীদ শিমুল, অপূর্ব নাথ, মো. ইসাক, প্রকাশ মজুমদার, নারী সংহতির নেত্রী খালেদা বেগম, সুমি আক্তার, জেসমিন, ছাত্র ফেডারেশনের নেতা আরিফুল হক আরিফ, আলী রেজা আকাব, তাহামিদুল ইসলাম তামিম প্রমুখ।
মহানগর জাতীয় পার্টি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। ২৬ মার্চ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল শোভাযাত্রা নিয়ে উপস্থিত হন। এসময় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আহবায়ক আলহাজ্ব আবু তাহের, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী, কে.এম. আবছার উদ্দি রনি, শেখ আকতার উদ্দিন ও বাবুল আহমদ, পাঁচলাইশ থানা জাপা সভাপতি এস.এম. সাইফুল্লাহ সাইফু, ইপিজেড থানা জাপা সভাপতি জহুর উদ্দিন জহির, নগর যুবসংহতির যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, নগর স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ম আহ্বায়ক এম. আজগর আলী, নগর শ্রমিক পার্টির আহ্বায়ক এনামুল হক রাশেদ, সদস্য সচিব মো. মামুন, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক নুর আহাম্মদ মিটু, ডবলমুরিং থানা জাপা সদস্য সচিব আরমান মিয়া, নগর ছাত্রসমাজ আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, যুগ্ম আহ্বায়ক আরাফাতুল আলম কচি ও মাইনুদ্দিন রায়হান, বায়েজিদ থানা জাপা সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, খুলশী থানা জাপা আহ্বায়ক হাসান আলী, আকবর শাহ থানা জাপা সদস্য সচিব মো. হোসেন বাচ্চু, চান্দগাঁও থানা জাপা সদস্য সচিব মো. ওসমান, কোতোয়ালী থানা জাপা সভাপতি মো. সেলিম, আনিসুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, সৈয়দ কামরুদ্দিন ফোরকান, মো. বাদশা, মো. নোমান, নীল কমল সুশীল, মো. দিদার উল্লাহ, মো. শাহজাহান, সৈয়দ মামুন উদ্দিন, কামাল উদ্দিন মাসুদ, মো. জাহেদ, নুরুল ইসলাম প্রমুখ। শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি জানানোর প্রাক্কালে মিছিল শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন : যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল ১০টায় এসোসিয়েশনের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিউল আজম খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, সহ–সভাপতি মোঃ নুরুল আবছার, মোঃ সাইফুদ্দিন, আবু সালেহ, বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, আইন বিষয়ক সম্পাদক এস এম ফরিদুল আলম, নিবার্হী সদস্য আলমগীর হোসেন, সদস্য খন্দকার লতিফুর রহমান আজিম, মোঃ আহসান, আব্দুল হাই মাসুম, আব্দুল মান্নান পাটোয়ারী, আশরাফুল মওলা নাঈম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
২৬ মার্চ সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট, রেঞ্জার এবং রেডক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দীন সিদ্দিকী (শাহীন) দিনের কর্মসূচীর সূচনা করেন। পরে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক–কর্মচারী ও ছাত্র–ছাত্রীদেরকে সাথে নিয়ে অধ্যক্ষ বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পূষ্পার্ঘ অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কাউছারের সভাপতিত্বে এবং প্রভাষক এস এম জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নতি বিধানে আত্মনিয়োগ করার আহবান জানান। সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক মো. মহিউদ্দিন, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, প্রভাষক মোসফেকা চৌধুরী ও প্রভাষক বিদ্যুৎ বড়ুয়া প্রমূখ। সবশেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মওলানা মো. দেলাওয়ার হোসেন।
এনসিপি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জোবাইরুল আরিফ বলেন, দেশের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। প্রয়োজন হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের স্বার্থে কঠিন দায়িত্ব পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই পিছপা হওয়া যাবে না।
কেজিডিসিএল : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটির সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোম্পানির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে কেজিডিসিএল–এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌ: মোঃ সালাহউদ্দিন–এর নেতৃত্বে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ চট্টগ্রাম ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, কাট্টলীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার–এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তা–কর্মচারীবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আরও পুষ্পস্তবক অর্পণ করে প্রিমিয়ার ইউনিবভার্সিটি ডিবেটিং সোসাইটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনোমিস্ট ফোরাম। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর অমল ভূষণ নাগ, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন মুরাদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, অর্থনীতি বিভাগের কো–অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো–অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, মার্কেটিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর তাসনিম সুলতানা, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রহিমা বেগম ও লাইব্রেরিয়ান কাউসার আলমসহ প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।
‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও চট্টগ্রাম কলেজ বাউবি শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ বাউবি শাখার ভিপি মো. পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক ও সরকারি সিটি কলেজ বাউবি শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক রুবেল, আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন, সহ–সাংগঠনিক সম্পাদক ফয়সাল মুহাম্মদ, কার্যকরী সদস্য হাফিজুর রহমান, নাসির উদ্দিন, সাব্বির হোসেন, জুয়েল হোসেন, মিংচু মারমা, মাসুমা আক্তার, মেহেরুন নেছা, মিশু প্রমুখ।
দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ : সাতকানিয়ার অন্তর্গত নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শেফাল কান্তি সুশীল, মাওলানা আতাউল্লাহ বোখারী, জালাল উদ্দীন স্যার ও বাবু বিদ্যুৎ মজুমদার ও তাপসী নন্দীসহ অন্যান্য শিক্ষকমন্ডলীদের সাথে নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. কাউছার আলম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব মোজাফফর হোসেন রাহাত, মূখ্য সংগঠক প্রান্ত বিশ্বাস, যুগ্ম সংগঠক সাইদ আনোয়ার রিফাত, ব্যাচ প্রতিনিধি ও সদস্যবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, টুম্পা চৌধুরী, আবদুল আলম, সুপম দাশ, সজীব চৌধুরী সাজু, রিমন চক্রবর্ত্তী, মো. সাকিব, কৌশিক দাশ সেতু, মো. সুজন, জয় মজুমদার, সঞ্জয় চৌধুরী, মাঈনুদ্দীন হাসান, পম্পি চৌধুরী ও মো. ইমন প্রমুখ।
বিজয় ৭১ : বিজয় ৭১ এর উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ বিকাল ৪ ঘটিকায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমীতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, মুক্তিযোদ্ধাকে জানো শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। উদ্বোধক ছিলেন সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, প্রধান আলোচক ছিলেন সংগঠনের কো–চেয়ারম্যান এডভোকেট নিলু কান্তি দাশ নীলমনি, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর কে রুবেল, সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাদল চন্দ্র বড়ুয়া, সার্ক মানবধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোমা মুৎস্সুদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদা আক্তার চৌধুরী, কেয়া লাহেরী, নিবেদিতা চৌধুরী, দিলীপ সেন, সমীরণ পাল, পূরবী বড়ুয়া।
ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজ : ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রশিদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল এবং শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সহীদুল্লাহ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন। কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী। সঞ্চালনা ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আসলাম রেজা ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সহীদুল্লাহ।
মহানগর মহিলা দল : স্বাধীনতা দিবসে শাহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মহিলা দল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মারিয়া সেলিম, শামসুন নাহার, মনোয়ারা, ফরিদা, ইয়াসমিন, মনোয়ারা হেনা, রাণী বেগম, নাজমা আক্তার, রুমা বেগম, আরজুন নাহার মান্না ও চান্দগাঁও থানা মহিলা দলের সিনিয়র সহ–সভাপতি নুর জাহান বেগম প্রমুখ।
ফিরিঙ্গীবাজার সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল : নগরীর ফিরিঙ্গীবাজারস্থ সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ মার্চ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ কেয়া ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সহকারি অধ্যক্ষ রিনিক পাল মুনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালক রতন কান্তি দে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা সুমি দত্ত, সংগীতা চক্রবর্তী, তন্বী দাশ, শাহানাজ আক্তার, ইশাক তাবাসুম লামিয়া, নিশু আক্তার, সুদেষ্ণা দাশ তুলি প্রমুখ। অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।












