বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক

| বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

সরাইপাড়া ১২নং ওয়ার্ড হাফিজুর রহমান কমিশনার বাড়ি নিবাসী মরহুম হাজী আহমদ উল্লাহর ৪র্থ পুত্র বহরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক (৭৮) গত ২২ মার্চ বিকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন রাতে সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বহরা জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ফারুকের ইন্তেকালে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেদা বেগম
পরবর্তী নিবন্ধসাবেক পাটকল কর্মকর্তা খন্দকার আফসার আহমদের ইন্তেকাল