একটি হাতের তর্জনীতে
রেসকোর্সেরই ইশারায়
বীর জনতা জোট যে বাঁধে
বাঙালিকে থামানো দায়।
কেঁপে ওঠে মাঠ ময়দান
কাঁপলো সারা দেশ
ভাষণেরই প্রভাব বলেই
মুক্তিরই পাই রেশ।
দুর্গ গড়ে ওঠে প্রতি
বাঙলার ঘরে ঘরে
একতাবদ্ধ বাঙালিরা
মুক্তির জন্য লড়ে।
চির অক্ষয় চিরকাল
সেই মার্চের সাত
যে ভাষণ করেছে ভীষণ
বিশ্বকে বাজিমাত।






