তোমার আমার দেখা হলে
ঘটে বিস্ফোরণ,
হৃদয়– ঘষা নীরব শব্দে
দু‘জনার মরণ।
তোমার হাসি লাগায় আগুন
শুদ্ধ দীপক রাগে,
আমি জ্বলে খাঁক হয়ে য়ায়
হাসছো অনুরাগে।
মেয়ে তোমার নিবাস কোথায়
কোন কাননের ফুল?
আমার জীবন ভুলে ভরা
তুমি নিজেই ভুল।
মেয়ে তোমার ঠোঁট দুটো
ক্যান কাঁপে
কাছে এসো, জড়িয়ে ধরো,
জড়িয়ে পড়ি পাপে।











