সাতকানিয়া শহীদ আহমুদুল হক চৌধুরী ফাউন্ডেশন : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সমাজ থেকে অনাচার দূর করতে প্রতিবাদী শহীদ আহমুদুল হক চৌধুরীর জন্ম হয়েছিল। সমাজের অবহেলিত মানুষকে আশার দিশা দিতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু একটি গোষ্ঠী তাকে বাঁচতে দেয়নি। এরকম সমাজহিতৈষী ক্ষণজন্মা মানুষ সমাজে বিরল। তিনি গতকাল বিকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমুদুল হক চৌধুরী ফাউন্ডেশন, স্মৃতি সংসদ, ক্রীড়া সংঘের যৌথ উদ্যোগে তাঁর (আহমুদুল হক) বাড়ির উঠানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেন, সামাজিক অবক্ষয় রোধে সাহসী, ডাইনামিক ও প্রতিবাদী মানুষের প্রয়োজন। শহীদ আহমুদুল হক চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, নওয়াব মিয়া, এড. এরশাদুর রহমান রিটু, সরওয়ার কামাল চেয়ারম্যান, এড. হাফিজুল ইসলাম মানিক ও সাহাব উদ্দিন রাশেদ। বিএনপি নেতা মাওলানা মো. মহিউদ্দিন সাদেকের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রমজান আলী, ফেরদৌস সিকদার, শামীম সিকদার, আবদুর রহিম, মাস্টার সেলিম রেজা, মাস্টার শফিকুল ইসলাম ও জোনায়েদুল হক মকসুদ প্রমুখ।
চবি–১৭ ব্যাচ : গত ০২ মার্চ সোমবার নগরীর অভিজাত কপার চিমনি রেস্টুরেন্টের লেভেল–৭ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি–১৭ ব্যাচের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে, চট্টগ্রাম ও ঢাকা থেকে প্রায় পঞ্চাশ জন সতীর্থ অংশগ্রহণ করেন। পরে মৌলানা আবুল হাশেমের পরিচালনায় দেশ ও জাতির ধর্মবর্ণনির্বিশেষে সবার সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়। তিনি বলেন, রমজান মাস সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবাধিকার শিক্ষা দেয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি : আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজন ও ব্যাবস্থাপনায় গত ১১ মার্চ নগরীর দেওয়নহাটস্হ নগর কার্যালয়ে চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি মোঃ মঈনুল হোসেন সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ🙂 ও আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সাবেক সভাপতি শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী (ম.) ও বিশেষ মেহমান শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ শাহেদ ইকবাল (শিবলু )। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আঞ্জুমানের সহ–সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সহকারী সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী মেজবাউল আলম মামুন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস, মঈনুল হোসেন মিন্টু, জেলা সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহিল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ ইকবাল, নির্বাহী সদস্য মোঃ সুজন, ইমরান হোসেন ইমন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আওতাধীন বিভিন্ন দায়রা/শাখাসমূহের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ। পরিশেষে মিলাদুনববী তাওয়াল্লাদে গাউছিয়া , বিশ্বে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও তাবরক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
চকবাজার বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি : চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতি চকবাজার থানা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল, শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. এ. হালিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বাদশা বলেন, বৈদ্যুতিক টেকনিশিয়ানরা দেশের অবকাঠামো উন্নয়ন ও নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও শ্রমের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রা সহজ হচ্ছে। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শ্রী সুকান্ত দত্ত সোনা, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ জাহিদ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. জিয়াউল হক মিন্টু, জাবেদুল হক, নুরুল আলম শিপু ও আলমগীরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি : পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির উদ্যোগে সোমবার (৯ মার্চ) ম্যানচেস্টারের এগইঅ হলে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক জাভেদ উদ্দিন স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামবাসী, তাদের পরিবারবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রবাসে বসবাসরত চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সমপ্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কারী জামাল নাশিদ পরিবেশন করেন। এছাড়া ঈমান আল মহসিন উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত প্রদান করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও অর্থবহ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মোহাম্মদ খায়েরুজ্জামান বলেন, “রমজান মাস আমাদের জন্য আত্মসংযম, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীরা একত্রিত হয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক ও কমিউনিটির বন্ধনকে আরও সুদৃঢ় করতে পেরেছি। যারা এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।” গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি ভবিষ্যতেও প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ রাখা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাবে।
পাহাড়তলী মৌচাক দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি : পাহাড়তলী সিডিএমার্কেট মৌচাক প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও শপথ অনুষ্ঠান গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন দ্বি–বার্ষিক নিবার্চিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব কামাল হোসেন এবং লায়ন মোহাম্মদ ফারুক আহাম্নদ, সহ–সভাপতি আরিফুল ইসলাম, সহ–সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন রাসেল, অর্থ–সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ শওকত সদস্য মীর আহম্নদ সহ মোট ১০ সদস্য বিশিষ্ট দোকান মালিক ও ব্যাবসায়ী কল্যাণ সমিতির কমিটির নির্বাচিত সদস্যগণ। এ সময় আরো উপস্থিত ছিলেন মাহাবুব রেদোয়ান, আবুল কাশেম, হাবিবুর রহমান চৌধুরী, এমরান হোসেন, হুমায়ন কবির চৌধুরী, শাহাদাত হোসেন বাবুল, আব্বাস উদ্দীন, সাইফুল ইসলাম প্রমুখ।
পেকুয়ায় আলভী–মনোয়ারা ফাউন্ডেশন : পেকুয়ায় আলভী–মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। শনিবার (৭ মার্চ) সকালে রাজাখালীর উত্তর পালাকাটা আলভী মঞ্জিলে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ১০০ জন আলেম, খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার এবং অস্বচ্ছল ৪ শতাধিক পরিবারে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইত্তেহাদুল ওলামা ওয়াল মুসলিমিন রাজাখালীর সভাপতি অধ্যাপক মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও এসএম আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ আলী জাফর সাদেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাখালী ইউনিয়ন শাখার আমির শওকত আলম। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী মোরশেদ কাজেম, ফাউন্ডেশনের সেক্রেটারি মুহাম্মদ আলী রেজা বাকের, ইত্তেহাদুল ওলামা ওয়াল মুসলিমিন রাজাখালীর সেক্রেটারি মাওলানা মাহফুজ বিন গোলাম রহমান, শিক্ষক আবদুর রহিম হালী, কৃষি কর্মকর্তা ম ফ ম জাহিদুল ইসলাম, মাওলানা শহীদুল মোস্তফা, তৌহিদুল ইসলাম, মাসুম ইলাহী, মুহাম্মদ আবদুল্লাহ, আরাফাতুল ইসলাম, মোহাম্মদ আরমান হোসাইন হৃদয় প্রমুখ।
সুন্দরপুর প্রবাসী পরিষদ : ফটিকছড়ি প্রতিনিধি জানান, রাজনীতি যার যার, সুন্দরপুর প্রবাসী পরিষদ সবার এই প্রতিপাদ্য নিয়ে সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের নিয়ে ২০২১ সালে গঠন হওয়া ১০নং সুন্দরপুর প্রবাসী পরিষদ সূচনা থেকে এই পর্যন্ত রমজানের ইফতার সামগ্রী, চিকিৎসা, বন্যা ও প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে দের কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্দরপুর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রথম ধাপে এ– ওয়ার্ড, দ্বিতীয় ধাপে বি–ওয়ার্ড ও তৃতীয় ধাপে সি–ওয়ার্ড এলাকার ১৪০০ সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ইফতার সামগ্রী ও ঈদ উপহারের বিশেষ প্যাকেট তুলে দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) সুন্দরপুর পাঁচপুকুরিয়া কাজিরখিল ইবতেদায়ী মাদরাসার মাঠে এ–উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলির পরিচালনায় ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি ইনুচ খাঁন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ সিদ্দিকী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ওমান কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইসমাঈল এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন ওমান কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ওসমান গণি রিফন ও সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব ও কাতার কমিটির মুহাম্মদ এনাম, রহিম, ফরিদ, এমরান, হাসেম, মোরশেদ, নুরুল ইসলাম বাবুল, রায়হান, মানিক, ফারুক ও জিয়াউল প্রমুখ। এছাড়াও এ– অনুষ্ঠানে ১০নং সুন্দরপুর প্রবাসী পরিষদের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সমাজিক, মানবিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহরা ৫নং ওয়ার্ড চান্দগাঁও মহিলা দল : চান্দগাঁও মোহরা ৫নং ওয়ার্ড চান্দগাঁও মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুর জাহান বেগমের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ বাদশা, সাইদুল ইসলাম কায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, ইকবাল হোসেন, আলাউদ্দিন, জুনায়েদ ও মোঃ ইলিয়াছ প্রমুখ।
চকবাজার ওয়ার্ড আওতাধীন মেডিকেল ইউনিট : ১৬নং চকবাজার ওয়ার্ডের আওতাধীন মেডিকেল ইউনিটের সুবিধাবঞ্চিত, গরিব ও দুঃস্থ ১০০ পরিবারের মাঝে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও মহানগর যুবদলের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চকবাজার থানা বিএনপি নেতা মোঃ ইউসুফের সভাপত্বিতে ও চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা ও শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দিরের সাধারণ সম্পাদক সুজন দাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, চকবাজার থানা বিএনপি নেতা কামাল, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক লিটন বৈদ্য, আবদুল্লাহ আল সুমন, মো: হাসান, ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মামুন, মেডিকেল ইউনিট বিএনপির সি.সভাপতি মোঃ মিলন, টিটু, ইয়াছিন, মোরশেদ, মেডিকেল ইউনিট স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল, থানা যুবদল নেতা সুমন, সাগর সালাউদ্দিন, ওয়ার্ড ছাত্রদল নেতা ইমন, ইসমাইল, রিয়াজসহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট হাটহাজারী : বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও হাটহাজারীর আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মোহাম্মদ রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোঃ বোরহান উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, সুমন পল্লব, লায়ন রিমন মুহুরী, মোহাম্মদ আলী চৌধুরী ফরহাদুল ইসলাম, মো. মহিউদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন বাবু, মো. ওসমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।












