ইসলামী শিক্ষা ও সংস্কৃতি বিকাশে উলামা মাশায়িখের ভূমিকা অনুসরণ জরুরি

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্‌ শাহ্‌ বয়ানিয়া ট্রাস্টের সভায় বক্তারা

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত জামা’আতের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী বলেছেন, এ দেশে ইসলামের শাশ্বত আদর্শ শিক্ষা, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিকাশে যে সকল উলামামাশায়িখের নানাভাবে ভূমিকা রয়েছে তাদের মধ্যে আল্লামা সৈয়দ রাহাতুল্লাহ্‌ নক্বশাবন্দী (রাহ্‌) ছিলেন অন্যতম প্রসিদ্ধ আলিমেদীন ও শায়খে ত্বরীক্বত। পরবর্তী তাঁর সুযোগ্য সন্তান শায়খুল হাদীস আল্লামা সৈয়দ ওবাইদুল মোস্তাফা মুহাম্মদ নূরুস্‌ সাফা নঈমী (রাহ্‌) ও আল্লামা শাহ্‌সূফী সৈয়দ বিসমিল্লাহ্‌ শাহ্‌ (রাহ্‌) আজীবন ইসলামী শিক্ষাদীক্ষা ও আধ্যাত্মিকতা বিস্তারে ব্যাপক অবদান রাখেন। তিনি আরো বলেন, বর্তমানে রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ আবুল বয়ান শাহ্‌ নঈমী ইসলামী শিক্ষা বিস্তার ও আধ্যাত্মিকতা বিকাশে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। ১০ মার্চ চট্টগ্রাম নগরের কদম মোবারকস্থ চট্টগ্রাম অ্যাকাডেমি মিলনায়তনে আনজুমানএ রাহাতিয়া বিসমিল্লাহ্‌ শাহ্‌ বয়ানিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ক্বায়িমে উলামামাশায়িখের ভূমিকার অনুসরণ জরুরি। এতে সভাপতিত্ব করেন, সাজ্জাদানশীন শাহ্‌ সূফী আল্লামা সৈয়দ মুহাম্মদ আবুল বয়ান শাহ্‌ নঈমী। সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নায়েবে সাজ্জাদানশীন শাহযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন আলম এবং মুখ্য আলোচক ছিলেন ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), দৈনিক পূর্বদেশের সহসম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, ইসলামী সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ অহিদুল আলম, মেহেরাব হোসেন খান, সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলাহ্‌, সোহেল মো. ফখরুদদীন, মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী, মুহাম্মদ আবু তাহের, আহমেদ কামাল হোসেন, কাজী সাইফুল বশর আরজু শাহ্‌, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন আশরাফী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা হাফেজ কাজী জোবাইর হোসাইন কাদেরী, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন ও ইসলামী সংগীত শিল্পী বখতিয়ার মীম সাদী। মাহফিলে রাহাতিয়া দরবারের মুখপত্র ‘গুলযারে রাহাত’ পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমওলা আলী (আ.)’র শাহাদাত দিবস পালিত
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠান